আসসালামু আলাইকুম
আমরা অনেকেই আছি যারা একেবারে আরবি পড়তে জানিনা। হয়তো ছোটবেলায় পড়েছি, কিন্তু সবকিছু ভুলে গেছি। এমনকি, আরবি হরফ দেখে বলতেও পারিনা কোনটার কি নাম। বড়ই পরিতাপের বিষয়।
আবার, আমাদের মধ্যে অনেকে আছি যারা আরবি পড়তে পারি, কিন্তু আটকে যাই। তাজউইদ সহকারে তিলাওয়াত করতে পারিনা যার ফলে অনেকসময় ভুল হয়।
দুটো অবস্থাতেই আমরা কুরআন পড়া থেকে নিজেদের গুটিয়ে ফেলি। অবস্থা এমন যে, লজ্জায় কারো কাছে কুরআন শিখতেও পারিনা৷ 'এতো বড় মানুষ, কুরআন পড়তে জানেনা'- লোকে যদি এমনকিছু ভাবে সেই ভয়ে কোন ওস্তায, কোন আলেম বা কারো কাছে গিয়ে কুরআন শিখতে পারিনা। এর বাইরে, ব্যস্ততার অজুহাত তো আছেই।
কিন্তু, যে জিনিসটা আমাদের হেদায়াতের জন্য নাযিল হওয়া, সেটাই জীবনে পড়তে পারবো না, তারচেয়ে ব্যর্থতা আর কি হতে পারে আমাদের জন্য?
আমরা যারা এমন আছি,তাদের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ কুরআন শিখে ফেলার, কিংবা কুরআন তিলাওয়াত শুদ্ধ করে নেওয়ার। যারা কুরআন একেবারে পড়তেই পারেন না, বিশ্বাস করুন, প্রতিদিন একঘণ্টা করে মাত্র কয়েক দিন যদি টানা চেষ্টা করেন তাহলে আপনি কুরআন খুলে নিজে নিজে পড়তে পারবেন ইন শা আল্লাহ। আল্লাহ আপনার চেষ্টার কারনে কুরআন শেখাকে সহয করে দিবেন৷
কুরআন পড়তে পারার সৌভাগ্য, আনন্দের চেয়ে বড় আর কি হয় বলুন?
এই কুরআন হবে আপনার কষ্টের সময়ের সঙ্গি, আপনার অন্ধকার কবরের আলো৷
তাহলে চলুন, শুরু করা যাক।
কোথা থেকে শিখবো কোরআন?
কোর্সটিতে থাকছে:
- স্বল্প সময়ে শেখার উপায়
-বৈশিষ্ট্য ও ব্যাখ্যার মাধ্যমে হরফ চেনার নিয়ম
-সহজ ভাষায় ব্যাখ্যা
-ভিডিও লেকচার, কুইজ, নোট
আমরা ছোট বেলায় অনেকেই কোরআন পড়তে শিখেছি, কিন্তু বয়সের সাথে সাথে চর্চার অভাবে তা অনেকটাই ভুলে গিয়েছি। আবার অনেকেই হয়তো ঠিক করে শেখার সময়টা করে উঠতে পারিনি।
কোরআন নাযিলের এই পবিত্র রমজান মাসে, সহীহভাবে অর্থসহ কোরআন শিখতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স।
260 টাকা ছাড়! মাত্র 690 টাকায় ভর্তি হয়ে যান ২৪ ঘণ্টায় কোরআন শিখি - এ। আজই কিনুন - https://10ms.io/oemLUK মেয়াদ 31-07-2022
.png)


Post a Comment